ঢাকাThursday , 8 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় বাসের ধাক্কায় নিহত ২

Link Copied!

Accidentব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার সুলতানপুরে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনুর রহমান জানান, আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া পথে চলাচলকারী স্থানীয় দিগন্ত পরিবহনের একটি বাস সুলতানপুরে পৌঁছে পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায় এবং কয়েকজন আহত হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।