ঢাকাThursday , 8 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে নব্য জেএমবির সদস্য আটক

Link Copied!

arrestনিজস্ব প্রতিবেদক : নব্য জেএমবির সক্রিয় এক সদস্যকে রাজধানীর রমনা এলাকা থেকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। আটক ব্যক্তির নাম ইয়াসিন বিন শহীদ ওরফে জোহেব। বৃহস্পতিবার পুলিশ এ তথ্য জানায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. ইউসুফ জানান, বুধবার রাজধানীর রমনা থানার হলি ফ্যামিলি হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে শহীদকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়। শহীদ নব্য জেএমবির জন্য সদস্য সংগ্রহ এবং প্রশিক্ষণের ব্যবস্থা করেন। এ ছাড়া তিনি রমনা এলাকায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিলেন।