ঢাকাWednesday , 7 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরো একজনের মৃত্যু

Link Copied!

DMCHনিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় গ্যাস লাইটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ মেহেরা খাতুন (৩৮) নামের আরো একজন মারা গেছেন। এ দিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচজনে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মেহেরা খাতুনের শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল। এ ছাড়া আগুনে তার খাদ্যনালিও গুরুতর দগ্ধ হয়েছিল।’
প্রসঙ্গত, ২২ নভেম্বর বিকেলে সাভার শিল্পাঞ্চলের জিরাবো এলাকায় কালার ম্যাচ বিডি লিমিটেড কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কারখানায় কর্মরত অন্তত ২৩ শ্রমিক দগ্ধ হন। এদের মধ্যে ২১ জনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার দিন রাতে আঁখি নামের এক শিশুশ্রমিক ঢামেকে মারা যায়। ২৪ নভেম্বর রকি, ২৮ নভেম্বর মহমুদা ও ৩০ নভেম্বর সখিনা নামের আরো তিনজন মারা যান।