টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকচাপায় স্বপন পাল (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার আছিমতলায় এ দুর্ঘটনা ঘটে।
স্বপন টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর গ্রামের গোপিনাথ পালের ছেলে। তিনি মির্জাপুর পৌরসভার বাইমহাটি এলাকায় বসবাস করতেন। স্বপন পেশায় একজন মোটরসাইকেল মেকানিক বলে জানা গেছে।
গোড়াই হাইওয়ে থানার সার্জেন্ট মো. জুলহাস মিয়া জানান, স্বপন পাল মোটরসাইকেল নিয়ে টাঙ্গাইলে যাচ্ছিলেন। পথিমধ্যে আছিমতলায় পৌঁছলে দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে তার মোটরসাইলটিকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে দ্রুত উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে যায়। দুপুর দেড়টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

