ঢাকাMonday , 5 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Link Copied!

deadগাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকা থেকে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে কোনাবাড়ীর আমবাগ মধ্যপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের নাম খলিলুর রহমান (৩৫)। তিনি পাবনার সাঁথিয়া উপজেলার বড়পাইকশা এলাকার গোলাম মাওলার ছেলে। তিনি আমবাগ এলাকার বাক্কু মিয়ার বাড়িতে ভাড়া থেকে দিনমজুরের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে আমবাগ মধ্যপাড়া এলাকার একটি কাঁঠাল গাছের সঙ্গে চাদর দিয়ে গলায় ফাঁস লাগানো ও হাত বাঁধা এক যুবকের লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির এএসআই মো হালিম মিয়া জানান, নিহতের হাত বস্তা সেলাইয়ের সুতা দিয়ে হালকাভাবে বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।