ঢাকাMonday , 5 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে বিশেষ অভিযানে আটক ২৩

Link Copied!

arrestনিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৩ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।সোমবার সকালে এ তথ্য জানিয়েছেন ডিএমপির উপকমিশনার মাসুদুর রহমান।
তিনি বলেন, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২৩ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ১ হাজার ৮৭ পিস ইয়াবা ট্যাবলেট, ২০৬ গ্রাম ও ২৭৬ পুরিয়া হেরোইন, ৭৫০ গ্রাম গাঁজা ও ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।