ঢাকাSunday , 4 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার

Link Copied!

arrestনিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া আসামি মো. সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ভোরে কেরানীগঞ্জ নুরেরচরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে কারা পুলিশ। সোহেল মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার দেওয়ান চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার ভোরে তাকে গ্রেপ্তার করে কারাগারে আনা হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢামেক হাসপাতালের ২১৭ নম্বর ওয়ার্ডের টয়লেটের ভেন্টিলেটর খুলে পালিয়ে যান সোহেল। এ ঘটনায় ঢামেক হাসপাতালে দায়িত্বরত দুই কারারক্ষীকে বরখাস্ত করা হয়।