ঢাকাSaturday , 3 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

Link Copied!

armsফেনী প্রতিনিধি :  সোনাগাজীতে অস্ত্রসহ এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম সেরাজুল হক ওরফে গুরা মিয়া। তিনি মঙ্গলকান্দি ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক এবং লক্ষীপুর গ্রামের ফকির আহম্মদের ছেলে। শনিবার সকালে উপজেলার মঙ্গলকান্দির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার হয়।
পুলিশ জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যুবলীগ নেতা গুরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি এলজি, একটি কার্তুজ ও ৫৪ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশ।
দলীয় সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে দল পরিবর্তন করে অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি) হুমায়ুন কবির জানান, একাধিক মামলার অন্যতম আসামি সেরাজুল হক ওরফে গুরা মিয়াকে নেশাগ্রস্ত অবস্থায় অস্ত্রসহ গ্রেপ্তার করছে পুলিশ।