ঢাকাSaturday , 3 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে গৃহবধূর লাশ উদ্ধার

Link Copied!

deadনিজস্ব প্রতিবেদক : রাজধানীর আদাবর এলাকা থেকে কাকলী খাতুন (২৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ভোর রাতে শেখেরটেক এলাকার ১২ নম্বর রোডের ৫৪ নম্বর বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, কাকলী আত্মহত্যা করেছেন।
আদাবর থানার ডিউটি অফিসার এসআই সিদ্দীক জানান, কাকলী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, তার স্বামী শায়হানুল আরিফ এমন খবর থানায় দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
তিনি বলেন, কাকলীর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে। তিনি বেসরকারি টেলিভিশনে কর্মরত।