ঢাকাFriday , 2 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাল্যবিবাহের আয়োজন করায় বর-কনের বাবার কারাদণ্ড

Link Copied!

Arestরাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে সপ্তম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন করায় বর ও কনের বাবাকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ শুক্রবার বিকেল ৪টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার এইচএম রকিব হায়দার।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বহরপুর ইউনিয়নের সমসপুর গ্রামের খলিল সেখের মেয়ে আড়কান্দি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীর সঙ্গে একই ইউনিয়নের বহরপুর গ্রামের হালিম মোল্যার ছেলে আমিরুল মোল্যার (২০) বিয়ের আয়োজন করা হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এইচএম রকিব হায়দার ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে মেয়ের বাবা খলিল সেখ ও বরের বাবা হালিম মোল্যা আটক করেন। তাদেরকে বাল্যবিবাহ নিরোধ আইনে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।