ঢাকাFriday , 2 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে বিপুল ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Link Copied!

Yabaলক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ১৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মফিজ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার মজু চৌধুরীরহাট ফেরিঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মফিজ ভোলার চর ফ্যাশন এলাকার নীল কমল এলাকার বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ভোলাগামী তোহা নামের একটি বাসে করে ভোলা-লক্ষ্মীপুর নৌপথে বিপুল ইয়াবা নেওয়া হচ্ছে এমন গোপন সংবাদ পায় পুলিশ। পরে ওই বাসটিতে তল্লাশি চালানো হয়।
এ সময় মফিজ নামের এক যাত্রীর বহনকৃত ব্যাগে কম্বলে মোড়ানো অবস্থায় এসব ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। মাদক ব্যবসায়ী হিসেবে মফিজকে আটক করা হয়েছে বলে জানান ওসি।