চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে হত্যা মামলায় মো. ইউনুস নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মীর রুহুল আমিন এ রায় ঘোষণা করেন।
বিভাগীয় বিশেষ জজ আদালতের পিপি মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, মো. ইউনুসের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অভিযোগ প্রমাণ না হওয়ায় অপর তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালের ৩ নভেম্বর টেপ রেকর্ডার কেনার কথা বলে চট্টগ্রামের বাকলিয়া মিয়াখাননগর এলাকার শমসের আলীকে (২৩) তার চার বন্ধু ডেকে নিয়ে যায়। নগরীর নতুন চাক্তাই এলাকার একটি রিকশার গ্যারেজে তাকে গুলি করে হত্যা করা হয়।

