ঢাকাThursday , 1 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

Link Copied!

bondukযশোর প্রতিনিধি : যশোরে সন্ত্রাসীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ রিপন হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার পাঁচবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। রিপন হোসেন বেনাপোলে আনসার সদস্য ফিরোজ হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি।
ঘটনাস্থল থেকে একটি শুটারগান ও বেশ কয়েকটি গুলি উদ্ধার করা হয়েছে। রিপন বেনাপোলের ছোট আঁচড়া এলাকার বাসিন্দা। তিনি বন্দরের পণ্য চোর সিন্ডিকেটের হোতা।
গত ১৬ নভেম্বর বেনাপোল বন্দরে পণ্য চুরির সময় আনসার সদস্যদের সঙ্গে হয়। সংঘর্ষে আহত আনসার সদস্য ফিরোজ হোসেন গুরুতর আহত হন। এ ঘটনায় রিপন হোসেনকে প্রধান আসামি করে হত্যাচেষ্টা মামলা হয়। ঢাকায় চিকিৎসাধীন বুধবার রাতে ফিরোজ হোসেন মারা যান।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন বলেন, পাঁচবাড়িয়া স্কুলের সামনে সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল রিপন হোসেনের লাশ উদ্ধার করা হয়।