ঢাকাThursday , 1 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Link Copied!

Accidentনিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের পল্লবী থানাধীন কালশীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (১৮) এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৩টার দিকে কালশী রোডে এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।
পল্লবী থানার ‍উপপরিদর্শক ফারুক-উজ-জামান বলেন, রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি ওই যুবককে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে ভোর সাড়ে ৪টার দিকে মারা যান। তার পরনে জিন্স প্যান্ট ও টি-শার্ট ছিল।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।