ঢাকাWednesday , 30 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে পিস্তল উদ্ধার

Link Copied!

armsগোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলাবার রাত ৯টার দিকে উপজেলার বাহারা গ্রাম থেকে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, ওয়ারেন্টভুক্ত আসামি ডাকাত দলের সদস্য সাইফুল ইসলাম এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাহারা গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে ডাকাত সাইফুল পলিয়ে যায়।
পুলিশ ওই স্থান থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করে। ডাকাত সাইফুলের নামে মুকসুদপুর, ফরিদপুর, ভাঙ্গাসহ বিভিন্ন থানায় ৫টি ডাকাতির মামলা রয়েছে।