ঢাকাWednesday , 30 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে মাদক মামলায় ৪ জনের যাবজ্জীবন

Link Copied!

gavel-dreamstime_1437513বরিশাল প্রতিনিধি : বরিশালে মাদক মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার বিকেলে বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম এ আদেশ দেন।
কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাদের আরো এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- খুলনার জয়পুর এলাকার মজিবুর রহমানের ছেলে মুন্না তালুকদার, ঝালকাঠির রামনগরের মৃত নূর ইসলাম তালুকদারের ছেলে জামান হোসেন তালুকদার, যশোরের সারসা এলাকার বড়খোকা খানের ছেলে হাফিজুর রহমান খান হাফিজ ও বাগেরহাটের যাত্রাপুর এলাকার খলিল শেখের ছেলে মিন্টু শেখ।
এদের মধ্যে খুলনার জয়পুর এলাকার মজিবুর রহমানের ছেলে মুন্না তালুকদার ছাড়া সবাই পলাতক।
আদালতের বেঞ্চ সহকারী মো. ফিরোজুল ইসলাম জানান, ২০১৫ সালের ৮ জানুয়ারি দায়ের হওয়া মাদক মামলায় আসামিদের কারাদণ্ড দেওয়া হয়েছে।