ঢাকাMonday , 28 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় ধানখেতে যুবকের লাশ

Link Copied!

Dead Bodyবাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় বিসম্বর রায় (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের পিপুলজুড়ি এলাকার ধানখেত থেকে এ লাশ উদ্ধার করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত বিসম্বর রায় মোংলা উপজেলার চাপড়া গ্রামের নিলম্বর রায়ের ছেলে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবিরুল ইসলাম মোল্লা জানান, নিহত যুবকের মাথায় ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। লাশের পাশ থেকে একটি কুড়াল উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে তাকে হত্যা লাশ ধানখেতে ফেলে দেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।