ঢাকাMonday , 28 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বামী হত্যায় স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড

Link Copied!

gavel-dreamstime_1437513চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুর ১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন চাঁদপুর সদর উপজেলার বিষ্ণপুর গ্রামের সৌদিপ্রবাসী কলমতর গাজীর স্ত্রী শিল্পী বেগম (৩২) ও তার প্রেমিক কবির গাজী (২৮)। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।
সরকারপক্ষের আইনজীবী সায়েদুল ইসলাম বাবু বলেন, কলমতর গাজী সৌদি আরবে থাকতেন। ঘটনার ৩ মাস আগে তিনি দেশে আসেন। তার স্ত্রীর সঙ্গে আসামি কবির গাজীর পরকীয়ার ঘটনা জানার পর তাদের মধ্যে কলহ দেখা দেয়। এর জের ধরে ২০১৩ সালের ৭ জুলাই রাতে কবির গাজী ও শিল্পী বেগম পরিকল্পিতভাবে কলমতর গাজীকে হত্যা করে লাশ মাটিচাপা দিয়ে রাখেন। ১০ জুলাই শিল্পী বেগম চাঁদপুর মডেল থানায় স্বামী নিখোঁজ হয়েছে মর্মে সাধারণ ডায়েরি করতে যান। পুলিশ সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করলে মূল ঘটনা ফাঁস হয়ে যায়। এ ঘটনায় কলমতর গাজীর ছোট ভাই লিটন গাজী ওই বছরের ১১ জুলাই চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেন।