acciসিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে বাসচাপায় জুড়ান আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টায় সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। জুড়ান আলীর বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দাউদ বলেন, ‘জুড়ান আলী তাড়াশে যাওয়ার জন্য কড্ডার মোড়ে বাসের অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকাগামী একটি বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

