ঢাকাMonday , 28 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ার কারখানায় দগ্ধ আরো একজনের মৃত্যু

Link Copied!

DMCHনিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় গ্যাস লাইটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরো একজন মারা গেছেন। তার নাম মাহমুদা (১৯) । সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল তিনজনে।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনে মাহমুদার শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল। তার শ্বাসনালি পুড়ে গিয়েছিল।
প্রসঙ্গত, ২২ নভেম্বর বিকেলে সাভার শিল্পাঞ্চলের জিরাবো এলাকায় কালার ম্যাচ বিডি লিমিটেড নামের কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কারখানায় কর্মরত অন্তত ২৩ শ্রমিক দগ্ধ হন। এদের মধ্যে ২১ জনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দিন রাতে আঁখি নামের এক শিশুশ্রমিক ঢামেকে মারা যায়। ২৪ নভেম্বর রকি নামের আরো একজন মারা যান।