ঢাকাSunday , 27 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে বিজিবি-ইয়াবা পাচারকারী গোলাগুলি

Link Copied!

Guli-কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ইয়াবা পাচারকারীদের গোলাগুলি হয়েছে। রোববার সকালে টেকনাফ উপজেলার আড়াই নম্বর স্লুইচগেট সংলগ্ন আলুগোল্লা এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ বিজিবি-২-এর উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী বলেন, ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করছে- এমন খবরের ভিত্তিতে বিজিবির একটি দল আড়াই নম্বর স্লুইচগেট এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমারের দিক থেকে নৌকায় আসা ইয়াবা পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। এ সময় বিজিবি সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। পরে ইয়াবা পাচারকারী নৌকা থেকে লাফ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে নৌকা থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।