ঢাকাSunday , 27 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছেলের মারপিটে বাবার আত্মহত্যা!

Link Copied!

Suisideগাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ছেলের মারপিটে আমজাদ আলী (৭০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার কোচাশহর ইউনিয়নের দক্ষিণ শোলাগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আমজাদ আলী ওই গ্রামের মৃত ইছা শেখের ছেলে।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে শনিবার রাতে আমজাদ আলীকে মারপিট করে তার ছেলে জাফরুল ইসলাম। এতে অভিমানে রাতের কোন এক সময় গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন আমজাদ আলী।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, সকালে নিজ ঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় আমজাদ আলীর লাশ উদ্ধার করা হয়েছে।