ঢাকাSunday , 27 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

Link Copied!

Accidentসাতক্ষীরা প্রতিনিধি : ‍সাতক্ষীরায় ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন।নিহতের নাম আল মামুন (১৯)। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। রোববার বেলা ১১টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের ঝাউডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল মামুন সদর উপজেলার বাবুলিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে। তবে আহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন মোল্যা জানান, আল মামুন সড়কের পাশে দাঁড়িয়ে ভ্যানে ধান তুলছিল। এ সময় সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া কে লাইন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে মামুনসহ পাঁচজন আহত হয়।
আহতদের তাৎক্ষণিক সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মামুনের মৃত্যু হয়।