ঢাকাSunday , 27 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ত্রসহ তিন ডাকাত সদস্য আটক

Link Copied!

arrestনিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্যকে আটক করছে পুলিশ। আটককৃতরা হলেন- মো. রাজু, মো. রাসেল ও বাবু শেখ।
রোববার ভোর সোয়া ৪টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়ক এলাকার ধোলাইপাড় সম্রাট কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি চাপাতি, দুইটি ছুরি উদ্ধার করা হয়। জব্দ করা হয় সাদা রঙের একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ভ-১১-০০৭৩)।যাত্রাবাড়ী থানার উপদর্শক কেএম আজিজুল হক জানান, তিন ডাকাত সদস্য ধোলাইপাড় সম্রাট কমিউনিটি সেন্টারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে পুলিশ অভিযান চালায়। সেখান থেকে তাদের আটক করা হয়।