বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : অ্যান্ড্রয়েড স্মার্টফোনে স্ক্রিনশট নেওয়ার নানা ধরনের উপায় রয়েছে। কিছু উপায় ফোনের প্রস্তুতকারক দ্বারা নির্ধারিত, কিছু অপারেটিং সিস্টেমের ওপর নির্ভর করে আর কিছু উপায় গুগল প্লে স্টোর থেকে ডেডিকেটেড অ্যাপসের ওপর নির্ভর করে।
স্ক্রিনশট নেওয়ার সব অপশন জানা এবং কোন উপায়টি শ্রেষ্ঠ তা নির্ধারণ করাটা আপনার জন্য কঠিন হতে পারে। তাই এ প্রতিবেদনে স্ক্রিনশটের কমন কিছু পদ্ধতি এবং কিছু অ্যাপস দেওয়া হলো।
* অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমভিত্তিক উপায়
অ্যান্ড্রয়েড ৪.০ ভার্সন থেকেই স্ক্রিনশট নেওয়াটা খুব সহজ একটা বিষয়। Volume Down + Power বাটন একসঙ্গে চেপে ধরলেই স্ক্রিনশট নেওয়া যায়।
* স্মার্টফোন নির্মাতা কর্তৃক নির্ধারিত উপায়
সব স্মার্টফোনে অ্যান্ড্রয়েডের ওপরে উল্লেখিত স্ট্যান্ডার্ড উপায়টি কাজ করে না। স্যামসাং স্মার্টফোনে Power + Home বাটন একসঙ্গে চেপে ধরে স্ক্রিনশট নিতে হয়। অন্যদিকে সনি এক্সপেরিয়া জেড ৫ স্মার্টফোনে Power বাটন চেপে অপশন মেন্যু থেকে স্ক্রিনশট নেওয়া বা স্ক্রিন রেকর্ড করতে হয়।
* পুরো ভার্সনের অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ক্ষেত্রে
অ্যান্ড্রয়েড ৪.০ এর আগের ভার্সনের ক্ষেত্রে, ফোন রুট করা ছাড়া অ্যাপ ব্যবহার করে স্ক্রিনশটের সুবিধা পাওয়া যায় না। এটা একটা নিরাপত্তা বৈশিষ্ট্য ছিল ব্যক্তিগত তথ্যচুরি ও এবং নজরদারি রোধে ডাউনলোড প্রতিরোধক হিসেবে। যা হোক, ফোন রুট করে আপনি এ সুবিধা পেতে পারে। প্লে স্টোরে অসংখ্য অ্যাপ রয়েছে, পুরোনো অ্যান্ড্রয়েডের রুট করা ভার্সনে সহজে স্ক্রিন শট নেওয়ার সুবিধা দিতে। এর মধ্যে অন্যতম সেরা কিছু অ্যাপ হচ্ছে- স্ক্রিনশট আল্টিমেট (goo.gl/xzpRhm), স্ক্রিনশট ক্যাপচার (goo.gl/Kdxloa), এপাওয়ারসফট স্ক্রিনশট (goo.gl/ygXMXr)।
* স্ক্রিনশট ইজি
সাম্প্রতিক সময়ের স্মার্টফোনে স্ক্রিনশট নেওয়ার জন্য এটি অন্যতম একটি অ্যাপ। এর মাধ্যমে স্ট্যান্ডার্ড নিয়মে স্ক্রিনশট নেওয়া হলেও, আরো বেশ কিছু ফিচার ব্যবহারের সুবিধা রয়েছে। goo.gl/pIUKM0 ঠিকানা থেকে অ্যাপটি বিনা মূল্যে ডাউলোড করা যাবে।
* সুপার স্ক্রিনশট
এটিও স্ক্রিনশটের একটি দারুন অ্যাপ। এতে কোনো অ্যাডের ঝামেলা নেই, খুবই পরিষ্কার ইন্টারফেসের এই অ্যাপটি স্ক্রিনশটের জন্য ব্যবহার করতে পারেন। বিনা মূল্যে ডাউনলোড করা যাবে goo.gl/yV0JEn থেকে।
* পুরোনো ভার্সনের ও নন-রুটেড অ্যান্ড্রয়েডের স্মার্টফোনের ক্ষেত্রে
২০১১ সালে অ্যান্ড্রয়েড ৪.০ অপারেটিং সিস্টেম উন্মুক্ত হওয়ার আগে, স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে অপারেটিং সিস্টেমভিত্তিক কোনো সুযোগ ছিল না। যদিও বর্তমানে বেশিরভাগ ব্যবহারকারী পুরোনো অ্যান্ড্রয়েড সংস্করণের ফোন ব্যবহার করে না। তারপরও যদি আপনার কাছে পুরোনো অ্যান্ড্রয়েড ভার্সন যেমন জিঞ্জারব্রেড অথবা হানিকম্ব থাকে এবং আপনার মূল স্মার্টফোনটির পরিবর্তে জিঞ্জারব্রেড অথবা হালিকম্ব চালিত স্মার্টফোনটি ব্যবহারের প্রয়োজন হয়, তাহলে জেনে রাখতে পারেন সেই ফোনে কিভাবে স্ক্রিনশট নেবেন।
নন-রুটেড ফোনের ক্ষেত্রে সবচেয়ে সেরা উপায় হচ্ছে, অ্যান্ড্রয়েড SDK ব্যবহার করা। এর সেটআপ করাটা যদিও বেশ ঝামেলার কিন্তু এটাই সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি। এটি ডাউনলোড এবং ব্যবহারের বিস্তারিত জানতে ভিজিট: https://developer.android.com/studio/index.html।

