নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রূপনগর এলাকায় অভিযান চালিযে আগ্নেয়াস্ত্র-গুলিসহ আল আমিন মানিক ওরফে মাইনুদ্দিন মানিক (২৭) নামের এক যুবককে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি- পশ্চিম)। শনিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন ডিএমপির সহকারী কমিশনার (এসি) হাফিজুর রহমান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রূপনগর থানা এলাকার শিয়ালবাড়ী মোড়ের মিরপুর হাউজিং এস্টেট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে রিভলবার, একটি শুটার গান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অস্ত্রের উৎস জানতে মানিককে জিজ্ঞাসা করা হচ্ছে বলে জানিয়েছেন ডিবি পশ্চিমের পরিদর্শক মো. মমিনুল ইসলাম।

