ঢাকাSaturday , 26 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে মা-ছেলে নিহত

Link Copied!

Accidentগোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে মা-ছেলে নিহত হয়েছেন। শনিবার ভোরে সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন সদর উপজেলার হরিদাসপুর গ্রামের হাসিব মোল্লার স্ত্রী রুবি বেগম (৩০) ও ছেলে রিফাত মোল্লা (৬)। এ ঘটনায় হাসিব মোল্লা গুরুতর আহত হয়েছেন।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা বলেন, গার্মেন্টস শ্রমিক হাসিব মোল্লা ট্রাকে করে বাসাবাড়ির মালামাল নিয়ে ঢাকা থেকে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর গ্রামে আসছিলেন। ট্রাকটি চন্দ্রদিঘলীয়া গ্রামে পৌঁছালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা রডবোঝাই একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে রডবিদ্ধ হয়ে রুবি বেগম ও তার ছেলে সিফাত মোল্লা ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরো বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহত হাসিব মোল্লাকে খুলনা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।