ঢাকাFriday , 25 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে দিনমজুরকে পিটিয়ে হত্যা

Link Copied!

marderরাজশাহী প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলায় শহিদুল ইসলাম (৩৫) নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে উপজেলার হরিশপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। শহিদুল ইসলাম উপজেলার বহরইল গ্রামের মোজাম্মেল হকের ছেলে। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা আবদুস সালাম বলেন, বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে হরিশপুর গ্রামে শহিদুলের লাশ পড়ে ছিল। খবর পেয়ে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ওসি আরো বলেন, শহিদুল ইসলামের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।