ঢাকাThursday , 24 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে অস্ত্রসহ যুবক আটক

Link Copied!

armsরাজশাহী প্রতিনিধি : রাজশাহীর পবা উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্রসহ এমরান হোসেন (৩২) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। উপজেলার হরিপুর ভাটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানায়।
এতে বলা হয়, হরিপুর ভাটাপাড়া এলাকায় কতিপয় অস্ত্র ব্যবসায়ী অস্ত্র কেনাবেচার জন্য অবস্থান করছেন- এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের অপারেশন দল বুধবার রাতে সেখানে অভিযান চালায়।
এ সময় দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি ও একটি মোবাইল ফোনসহ এমরান হোসেনকে র‌্যাব সদস্যরা আটক করেন। এমরান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাতরশিয়া গ্রামের টিপু সুলতানের ছেলে।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমরান হোসেন অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পবা থানায় তার নামে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।