ঢাকাThursday , 24 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বরগুনায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাতসর্দার নিহত

Link Copied!

bondukবরগুনা সংবাদদাতা : বরগুনার আমতলীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাতসর্দার আবদুল জব্বার নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আমতলীর গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া এলাকায় ‘বন্দুকযুদ্ধ’ হয়।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল্লাহ জানান, ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে কলাগাছিয়া এলাকার আল আমিনের বাড়ি থেকে ডাকাতসর্দার আবদুল জব্বারকে আটক করে।
এরপর জব্বারের স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে অস্ত্র উদ্ধার করতে গেলে পথে সহযোগীরা পুলিশের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাত দল পিছু হটে। এক পর্যায়ে আবদুল জব্বার পালানোর সময় সহযোগীদের গুলিতে নিহত হন বলে ওসি জানান।
পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুই রাউন্ড গুলিভর্তি পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। তাদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আবদুল জব্বারের বিরুদ্ধে আমতলীসহ বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণ, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ১৫টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।