ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে ছুরিকাঘাতে স্কুলছাত্র রাশেদুজ্জামান লিয়ন হত্যার ঘটনায় তার সহপাঠী সুহানুর রহমান সুহানকে আটক করেছে র্যাব।মঙ্গলবার রাতে শহরের কেওয়াটখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। সুহান ওই এলাকার সরুজ আলীর ছেলে। এ পর্যন্ত লিয়নের দুই সহপাঠীকে আটক করা হলো। এর আগে সাকিবুল হাসান নামে তার এক সহপাঠীকে আটক করা হয়।
প্রসঙ্গত, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের কেওয়াটখালী রেলওয়ে স্কুল মাঠের পাশে বখাটেদের ছুরিকাঘাতে রাশেদুজ্জামান লিয়ন (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়।লিয়ন ময়মনসিংহ পৌরসভার বাইপাস এলাকার মালয়েশিয়া প্রবাসী আকতারুজ্জামানের ছেলে ও কেওয়াটখালী রেলওয়ে স্কুলের নবম শ্রেণির ছাত্র।অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম জানান, প্রাথমিকভাবে নারী সংক্রান্ত বিরোধে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

