ঢাকাTuesday , 22 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে নিষিদ্ধ জালসহ ২৭ জেলে আটক

Link Copied!

netবরিশাল প্রতিনিধি : বরিশাল জেলার কালাবদর, আড়িয়াল খাঁ ও মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২৭ জেলেকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল। সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত মৎস্য বিভাগ ও নৌপুলিশ অভিযান চালায়।
মৎস্য কর্মকর্তা (হিলসা) বিমল দাস জানান, বিকেল থেকে নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলার কয়েকটি নদীতে নৌপুলিশের সহায়তায় অভিযান চালান। এ সময় নদীতে জাটকা ধরার চলমান নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল পাতায় ২৭ জেলেকে আটক করা হয়। আটক জেলেদের বাড়ি হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলায়।
নৌপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোতালেব বলেন, আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে বিচারের জন্য নেওয়া হবে।