ঢাকাMonday , 21 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে জামায়াত-শিবিরকর্মীসহ গ্রেপ্তার ৪৩

Link Copied!

shibirরাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীতে জামায়াত-শিবিরের দুই কর্মীসহ ৪৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নগরীর বোয়ালিয়া মডেল থানা ১৩ জন, রাজপাড়া থানা ১১ জন, মতিহার থানা ১৩ জন, শাহমখদুম থানা পাঁচজন ও ডিবি পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
এদের মধ্যে ২১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ছয়জন মাদক ব্যবসায়ী, ১৪ জন অন্যান্য মামলার আসামি এবং দুজন জামায়াত-শিবিরের কর্মী। তিনি আরো জানান, অভিযানে বেশকিছু পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার সবাইকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।