ঢাকাSunday , 20 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত গুলিবিদ্ধ

Link Copied!

bondukবগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কর্নিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আহত ডাকাত সদস্যরা হলেন আবদুল আলিম (২৬) ও ফুলবর (৩৪)। তাদের বাড়ি কাহালু উপজেলায়।
জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, রাতে উপজেলার কর্নিপাড়া সড়কে পুলিশ টহল দিচ্ছিল। এ সময় সড়কের পাশে ডাকাত সদস্যদের দেখে পুলিশ তাদের আটক করার চেষ্টা করে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ডাকাত সদস্যরা গুলি চালান। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি করে। এ সময় পুলিশের গুলিতে দুই ডাকাত সদস্য আহত হন। তাদের বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে