ঢাকাSunday , 20 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুকে নারীকে উত্ত্যক্ত করায় সাংবাদিক গ্রেপ্তার

Link Copied!

arrestনিজস্ব প্রতিবেদক : তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় ইউসুফ আলী নামে এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে কর্মস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান জানান, ইউসুফ আলী একটি বেসরকারি টেলিভিশনে চাকরি করেন। তিনি ফেসবুকে একটি ভুয়া আইডি খুলে সেখান থেকে অপর একটি সংবাদপত্রে কর্মরত এক নারী প্রতিবেদকের আপত্তিকর ছবি ও ভিডিও প্রচার করেন। পরে ওই নারীর স্বামী এ অভিযোগে খিলগাঁও থানায় ইউসুফের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগের বিষয়ে প্রাথমিক তথ্য-প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।