খুলনা প্রতিনিধি : খুলনায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। শনিবার দুপুর ১টার দিকে মহানগরীর আড়ংঘাটা থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন বয়রা এলাকার আ. করিমের ছেলে আহাদ শেখ (৩৫) এবং একই এলাকার মৃত খায়ের ভূঁইয়ার ছেলে মো. সালাম ভূঁইয়া (৬০)।
আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ নাসিম খান বলেন, আড়ংঘাটা থানা এলাকায় দুই সাইকেল আরোহীকে একটি প্রাইভেট কার ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে সালাম ভূঁইয়া নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আহাদ শেখ মারা যান।

