ঢাকাSaturday , 19 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে স্বামী খুন, স্ত্রী ও প্রেমিক আটক

Link Copied!

MARDERচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পরকীয়ার ঘটনার জের ধরে খুন হয়েছেন স্বামী। এ ঘটনায় পুলিশ ওই ব্যক্তির স্ত্রী ও তার প্রেমিককে আটক করেছে। পুলিশ শনিবার সকালে নিহত স্বামীর লাশ উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম মহানগরীর হালিশহরে।
নিহত ব্যক্তির নাম আবদুল বাতেন খোকন (৫৫)। হালিশহর থানার মধ্যম রামপুর কেতুরা মসজিদ এলাকায় তাকে নিজ বাসায় খুন করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত গভীর রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরদিন সকালে তার লাশ উদ্ধারের পর একই বাসা থেকে আটক করা হয়েছে নিহতের স্ত্রী জেসমিন আক্তার ও তার প্রেমিক আলাউদ্দিনকে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, পরকীয়ার জের ধরে শুক্রবার গভীর রাতে আবদুল বাতেনকে হত্যা করা হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শনিবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহতের স্ত্রী ও তার প্রেমিককে আটক করে নিয়ে আসা হয়েছে।