ঢাকাFriday , 18 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

Link Copied!

deadমৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় রুমেনা আক্তার (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর ১টায় উপজেলার জয়চন্ডীর দক্ষিণ দিলদারপুর গ্রামের কাতার প্রবাসী আতিক মিয়ার বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ দিলদারপুর গ্রামের বাসিন্দা ও কাতার প্রবাসী আতিক মিয়ার স্ত্রী রুমেনা বেগম ৪ সন্তান নিয়ে ওই বাড়িতে বাস করতেন। তার শ্বশুর-শাশুড়িও একই বাড়ির অন্য ঘরে আলদা থাকতেন। বৃহস্পতিবার দিবাগত রাতে প্রতিদিনের মত খাওয়া দাওয়া শেষে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন রুমেনা। আজ সকালে তার সন্তানরা ঘুম থেকে ওঠে মাকে দরজার চৌকাঠে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করতে থাকে।
চিৎকার শুনে পাশের ঘরে থাকা রুমেনার শ্বশুর-শাশুড়িরা এসে দেখতে পান তার লাশ ঝুলে আছে। পরে পুলিশকে খবর দিলে কুলাউড়া থানার এস আই জহিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
কুলাউড়া থানার এসআই জহিরুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।