ঢাকাFriday , 18 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাকের চাপায় প্রাণ গেল গৃহবধূর

Link Copied!

Accidentমানিকগঞ্জ প্রতিনিধি : ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে শিউলি আক্তার (৩০) নামের এক গৃহবধূ নিহত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই গৃহবধু সদর উপজেলার দিঘী ইউনিয়নের রৌহাদহ গ্রামের খোরশেদ আলমের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাসস্ট্যান্ড মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বসে ছিলেন শিউলি আক্তার। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ওই গৃহবধূ মারা যায়।
ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. আনোয়ার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।