ঢাকাFriday , 18 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত

Link Copied!

Bondukফেনী প্রতিনিধি : ফেনীর রামপুর এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত হয়েছে। শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুরে বন্দুকযুদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
ফেনী র‌্যাব-৭ এর অধিনায়ক শাফায়েত জামিল ফাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর অংশে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলি চালালে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে বন্দুকযুদ্ধে অজ্ঞাত দুই ডাকাত সদস্য নিহত হয় এবং র‌্যাবের দুই সদস্য আহত হয়।
পরে ঘটনাস্থল থেকে তিনটি পিস্তল, দুটি শ্যুটারগান, আট রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন, বেশকিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।