
বিনোদন ডেস্ক : মহাকাল নাট্য সম্প্রদায়ের ‘শিখন্ডী কথা’র ১৫০তম প্রদর্শনী উপলক্ষ্যে ৭টি বিভাগের ৭টি নাট্যদলের এবং ঢাকা মহানগরের ১টি নাট্যদলের অংশগ্রহনের মাধ্যমে ৯দিনব্যাপী ‘শিখন্ডীর কান্দনে কাঁপে আর কাঁদে আকাশের সবকটি তারা’ শীর্ষক ‘শিখন্ডী কথা’র জাতীয় উৎসব’ এর আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে ১৪ থেকে ২২ নভেম্বর পর্যন্ত এ উৎসব চলবে।
আনন জামান কৃত গবেষণা নাট্য ‘শিখন্ডী কথা’ মহাকাল নাট্য সম্প্রদায় এ গবেষণালব্ধ নাটকটি মঞ্চে আনে ২০০২ সালের ২৫ সেপ্টেম্বর মহিলা সমিতি মঞ্চে।

