ঢাকাFriday , 18 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষক হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

Link Copied!

marderনিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের ভান্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুক্তিযোদ্ধা সালাম খানকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে ঢাকায় অবস্থানরত ভান্ডারিয়াবাসী।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে ভান্ডারিয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিক মান্নান বলেন, শিক্ষক মানুষ গড়ার কারিগর। একজন মুক্তিযোদ্ধা ও মানুষ গড়ার কারিগরকে এভাবে পিটিয়ে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই হত্যাকাণ্ডের পাঁচ দিনেও এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আমরা সে দাবি জানাচ্ছি।
জড়িতরা গ্রেপ্তার না হলে ২০ নভেম্বর উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট, ২১ নভেম্বর সেখানকার সব দোকান এক ঘণ্টার জন্য বন্ধসহ শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেওয়া হয় মানববন্ধন থেকে।
কর্মসূচির আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ফণিভূষণ সমাদ্দার, তানভীর শিকদার, আব্দুর রহিম প্রমুখ।