নিজস্ব প্রতিবেদক : ধর্ষণ মামলায় সহায়তাকারী এক নারীসহ পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- বিথি আক্তার, মো. মনিরুজ্জামান (৪৩), হারুনুর রশিদ (২৭), মো. সাজাহান আলী (৪৪) ও এসএম নুরুজ্জামান গেদা (৪৫)।
গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি মো. ফজলুল কাদের বলেন, ২০১২ সালের ৬ ডিসেম্বর টাঙ্গাইলের মধুপুর এলাকার একটি ধর্ষণ মামলায় এ রায় ঘোষণা করা হয়।

