ঢাকাThursday , 17 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পল্লবীতে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

Link Copied!

Dead bodyনিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবীতে শরিফুন নেসা (৭০) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে ১০ নম্বর সেক্টরের জুটপট্টি এলাকার একটি ভবন থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকালে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) দাদন ফকির জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে ওই এলাকার রাব্বানী হোটেলের পাশের ছয়তলা ভবনের তৃতীয় তলা থেকে ওই বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। তিনি ছেলে ও ছেলের বউয়ের সঙ্গে ওই ভবনে বসবাস করতেন। এ ব্যাপারে পল্লবী থানায় হত্যা মামলা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে তাকে খুন করা হতে পারে বলে পুলিশের ধারণা।