ঢাকাThursday , 17 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে নব্য জেএমবির ৫ সদস্য গ্রেপ্তার

Link Copied!

Handcuffনিজস্ব প্রতিবেদক : রাজধানীতে অভিযান চালিয়ে নব্য জেএমবির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার রাতে উত্তরা ও আদাবর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাবের দাবি, গ্রেপ্তারকৃতরা সম্প্রতি পুলিশ ও র‌্যাবের অভিযানে নিহত আবদুর রহমান ওরফে সারোয়ার জাহান ও তামিম চৌধুরীর পরিচালিত জঙ্গি সংগঠনের প্রশিক্ষক, বিস্ফোরক বিশেষজ্ঞ ও অর্থ সমন্বয়কারী।
বৃহস্পতিবার সকালে এসব তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া।
তিনি বলেন, বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।