খুলনা প্রতিনিধি : খুলনায় খাল থেকে গলায় ওড়না পেচানো অজ্ঞাত তরুণীর (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে খুলনা-বাগেরহাট মহাসড়কের জব্বার সড়কের পাশের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশাররফ হোসেন বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে জব্বার সড়কের পাশের খাল থেকে গলায় ওড়না পেচানো অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, মঙ্গলবার রাতের কোন এক সময় ওই তরুণীকে হত্যা করে লাশ ওই খালে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে (খুমেক) পাঠানো হয়েছে।

