ঢাকাWednesday , 16 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

Link Copied!

courtনিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে মোবাইল ফোন নিয়ে দ্বন্দ্বের জেরে আনিস নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বুধবার সকালে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরকার এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডাদেশ ছাড়াও আসামিদের ২০ হাজার টাকা করে জরিমানা করেন আদালত। ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি পল্লবীতে আনিসকে গলা কেটে হত্যা করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শমসের ও মো. লালু। তারা দুজনের মাংস বিক্রেতা। রায় ঘোষণাকালে শমসের ট্রাইব্যুনালে হাজির ছিলেন। লালু পলাতক রয়েছেন।