সিলেট প্রতিনিধি : সিলেটে বাসের ধাক্কায় আবদুল হান্নান (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার কদমতলীতে এ ঘটনা ঘটে। আবদুল হান্নান কদমতলী স্বর্ণশিখা আবাসিক এলাকার মৃত রইছ আলীর ছেলে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা বলেন, আবদুল হান্নান সিলেট-ঢাকা মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় এনা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় হান্নানকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

