ঢাকাTuesday , 15 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Link Copied!

bsfসাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কুশখালি সীমান্তে বিএসএফের গুলিতে মোসলেম উদ্দিন (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে কুশখালি সীমান্তের বিপরীতে ভারতের ১০০ গজ অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
মোসলেম উদ্দিন সদর উপজেলার পাঁচরকি গ্রামের জোহর আলীর ছেলে। এ সময় আরো এক যুবককে আটক করেছে বিএসএফ।
বিজিবির কুশখালি বিওপির সুবেদার মোহাম্মদ আলী বলেন, মঙ্গলবার ভোরে কয়েকজন চোরাচালানি গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় বিএসএফ তাদের চ্যালেঞ্জ করে গুলি ছোড়ে। এতে একজন নিহত হয়েছে। এ সময় আরো একজন আটক হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।