ঢাকাTuesday , 15 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ তিন

Link Copied!

Fire burnনিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গ্যাস বিস্ফোরণে এক শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তারা হলেন রায়হান উদ্দিন (৪৫), তার স্ত্রী মায়া বিবি (৩০) ও তাদের শিশুসন্তান মরিয়ম (২)।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার তিতাশাল এলাকার একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
তাদের প্রতিবেশী মো. সেলিম জানান, সকালে মায়া বিবি রান্না করতে যান। গ্যাসের চুলায় আগুন ধরাতে গেলে হঠাৎ চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এতে মায়া বিবি, তার স্বামী রায়হান উদ্দিন ও তাদের মেয়ে মরিয়ম দগ্ধ হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানান, তিনজনই মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।